নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০২০
ইউএনও’র ওপর হামলা: রিমান্ড শেষে আদালতে রবিউল
ফাইল ছবি
দিনাজপুরের ঘেড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় পুলিশের দাবিকৃত ‘মূল আসামি’ রবিউলকে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। আটক রবিউল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবেন বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।
জানা গেছে, দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরার (আমলী আদালত-৭) আদালতে তোলা হয়েছে তাকে। আদালতে তোলার ৩ ঘণ্টা পর বিচারকের সামনে স্বীকারক্তিমূলক জবানবন্দি প্রদান করবেন তিনি। সেই হিসাবে দুপুর ২টার দিকে রবিউল ইসলামের জবানবন্দি নেয়া শুরু হবে। জবানবন্দির পর তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হতে পারে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























