নিজস্ব প্রতিবেদক
‘অলিগলি পথ না খুঁজে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন’
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে আহ্বান করে বলেছেন, ক্ষমতার পালাবদল চাইলে, অন্য কোনো অলিগলি পথ না খুঁজে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে।
বৃহস্পতিবার সচিবালয়ে তার নিজ দফতরে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ের সময় এ কথা বলেন তিনি।
খালেদা জিয়ার মুক্তির জন্য নতুন করে আন্দোলনের হুমকি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গত ১০ বছর ধরে আন্দোলনের হাঁক-ডাক শুনছি। দেশের জনগণ এখন তাদের আন্দোলনের সক্ষমতা এরইমধ্যে যেনে ফেলেছে। বিএনপি নেতারা খালেদা জিয়ার জন্য এ পর্যন্ত ৫শ’ লোক নিয়ে রাজপথে একটি মিছিলও করতে পারেনি। এ ব্যর্থতা তারা ঢাকবে কি করে?
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা প্রদর্শন করে খালেদা জিয়ার বয়সজনিত বিষয়টি বিবেচনায় আরো ৬ মাস জামিনের মেয়াদ বাড়িয়েছেন, তাই বলে এটি বিএনপির আন্দোলনের ফসল নয়। এটি শেখ হাসিনার মহানুভবতা ও মানবিকতার উদাহরণ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কর্মীরা আন্দোলন করবে কীভাবে? বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জনই সার।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























