ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১, ১৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২০

পেঁয়াজ রফতানি বন্ধ করে অনুতপ্ত ভারত: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, পেঁয়াজ রপ্তানি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর ভারতের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তবে, ভারত আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত বলে আমাদের জানিয়েছে।

এদিকে পূর্বের খোলা এলসির বিপরীতে দেশের অন্যতম স্থলবন্দর যশোরের বেনাপোলে শতাধিক, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৫শ’, দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রায় ২শ’ ট্রাক পেঁয়াজ বোঝাই করে সীমান্তের ওপারে ভারতে আটকে রয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর ভারত সরকার স্থলবন্দরে আটকে থাকা পেঁয়াজের ট্রাক বাংলাদেশে ঢোকার শর্তসাপেক্ষে অনুমতি দিলেও এখনো পর্যন্ত একটি ট্রাকও বাংলাদেশে প্রবেশ করেনি।

এদিকে চট্টগ্রামে ২৫টি প্রতিষ্ঠানকে সাড়ে ৫৭ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। বিশ্বের ৬টি দেশ থেকে সাড়ে ৫৭ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য চট্টগ্রামের ২৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে।

আমদানিকারকরা জানিয়েছেন, বিদেশ থেকে পেঁয়াজ আনা শুরু হলে দেশের বাজারে দাম কমে যাবে। গত ১৪ সেপ্টের থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়