ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০২০

প্লাজমা থেরাপি দেওয়া হবে বাহাউদ্দিন নাছিমকে

আ ফ ম বাহাউদ্দিন নাছিম

আ ফ ম বাহাউদ্দিন নাছিম

করোনায় আক্রান্ত আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে প্লাজমা থেরাপি দেওয়া হবে। এজন্য প্লাজমা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তার জন্য এবি পজিটিভ দুই বাগ প্লাজমা প্রয়োজন।

বর্তমানে বাহাউদ্দিন নাছিম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যোগাযোগ করা হলে চিকিৎসাধীন অবস্থায় নাছিম বলেন, ‘ডাক্তাররা এখনও প্লাজমা দেওয়ার কথা ভাবছেন।’ তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ করোনায় আক্রান্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর রোগমুক্তি কামনা করে বৃহস্পতিবার দুপুরে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে কৃষক লীগ।

অপরদিকে খালিদ মাহমুদ চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করে তার নির্বাচনি এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়