নিজস্ব প্রতিবেদক
‘আন্তরিকভাবে সেবা করার সুযোগকে কাজে লাগাতে হবে’
ফাইল ছবি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সেবাপ্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার না করার জন্য আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শাহবাগের বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত ফিটলিস্টভুক্ত/কর্মরত ইউএনওদের ৩৩তম ওরিয়েন্টেশন কোর্সের সনদ বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ইউএনওদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সাধারণ জনগণ অনেক প্রত্যাশা নিয়ে সরকারি অফিসগুলোতে আসে। প্রতিটি সরকারি কর্মচারীর দায়িত্ব হচ্ছে- তাদের সঠিকভাবে সেবা প্রদান করা। সেবাপ্রত্যাশী জনগণ যেন কোনো ধরনের দুর্ব্যবহারের সম্মুখীন না হন সে বিষয়ে সজাগ থাকতে হবে।’
‘এই পদে থেকে জনগণকে আন্তরিকভাবে সেবা করার অনেক সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে হবে। সেবাপ্রত্যাশীদের সম্মানের সঙ্গে সেবা প্রদান করতে হবে। সততা, ব্যক্তিত্ব, মানুষের প্রতি আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা প্রদান করলে, সেই কার্যক্রম তাকে অনন্য স্থানে নিয়ে যাবে।’
ফরহাদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই কোভিড পরিস্থিতির মাঝেও সফলতার সঙ্গে এগিয়ে চলেছি। তার দূরদর্শী সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও এশিয়ার মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির দেশে পরিণত হওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপদান করতে হলে প্রতিটি সরকারি কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে মেম্বার ডিরেক্টিং স্টাফ (এমডিএস) মো. মাহবুব-উল-আলম, কোর্স পরিচালক সালেহ আহমদ মোজাফফর বক্তব্য রাখেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























