নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২২:২০, ১৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২২:২০, ১৭ সেপ্টেম্বর ২০২০
রোগী সংকটে তিন হাসপাতালের কোভিড-১৯ কার্যক্রম বাতিল
ফাইল ছবি
দেশে করোনা রোগী সংকট দেখা দেওয়ায় রাজধানীর তিন কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের করোনা কার্যক্রম বাতিল করে সাধারণ রোগীর চিকিৎসা দিতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে রাজধানীর বাবুবাজারের ঢাকা মহানগর হাসপাতাল, মিরপুরের লালকুঠি হাসপাতাল এবং কুড়িলের বসুন্ধরা কোভিড হাসপাতালকে নন-কোভিড ঘোষণা করা হয়।
আদেশে বলা হয়, বর্তমানে ওই তিনটি হাসপাতালের সাধারণ বেড ও আইসিইউ বেডে রোগী না থাকায় বা রোগী কমে যাওয়ায় তাদের কোভিড-১৯ কার্যক্রম বাতিল করে সাধারণ রোগীর চিকিৎসার প্রয়োজনে নন কোভিড চিকিৎসা কার্যক্রম চালুর অনুরোধ করা হলো।
এ আদেশে হাসপাতালগুলোর কোভিড-১৯ সংক্রান্ত সব আদেশ বাতিল করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























