নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০২০
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগকে সম্মাননা প্রদান
২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথমস্থান অর্জন করেছে বিদ্যুৎ বিভাগ এবং তৃতীয় স্থান অর্জন করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। এই দুই বিভাগকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে সিনিয়র সচিব মো. আনিছুর রহমান সম্মাননাপত্র গ্রহণ করেন।
এছাড়া এদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























