নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২০
দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৫৪১, মৃত্যু ২২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন ১ হাজার ৫৪১ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে সারাদেশে ২২ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে।
দেশে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৯৫ টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮১৪টি।
এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জনে দাঁড়িয়েছে ।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ৬ জন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ২১ জনের এবং অপরজন বাসায় মারা যান।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























