নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২০
২০২১ সাল আরো বেশি চ্যালেঞ্জিং হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফাইল ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মনে করছেন ২০২১ সাল আরো বেশি চ্যালেঞ্জিং হবে। সে কারণে এখন থেকেই মানসিক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার নিজের ফেসবুক পেজে এক বার্তায় এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম বলেন, সংক্রমণ বাড়ছে কানাডা, যুক্তরাজ্যসহ পৃথিবীর প্রায় সব দেশে! রেকর্ড পরিমাণ দাবানল যুক্তরাষ্ট্র, সাইবেরিয়া, ব্রাজিলসহ পৃথিবীর আরো অনেক দেশে। এশিয়ার বন্যা এবার অনেক দীর্ঘস্থায়ী।
এসব বিষয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সাল আরো বেশি চ্যালেঞ্জিং হবে, এগুলো তার আগাম বার্তা। মানসিক প্রস্তুতি নিন। যুদ্ধটা প্রকৃতির সঙ্গে এবং নিজের সঙ্গে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























