নিজস্ব প্রতিবেদক
‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সম্পদ’
নওগাঁয় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ঐতিহাসিক সেই অমর ভাষণ আজ বিশ্ব স্বীকৃত। তিনি ছিলেন এক অসংবাদিত নেতা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সম্পদ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার খোলার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করার পদক্ষেপ নিয়েছে সরকার। যেন বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন সম্পর্কে জানতে পারে। কোন অপশক্তি মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা অর্জন নিয়ে মিথ্যাচার করতে না পারে। আর ইতিহাসের বিকৃতি যেন না ঘটে।
এ সময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ, রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসন পাটোয়ারী ও বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলামসহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পরে খাদ্যমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























