নিজস্ব প্রতিবেদক
মসজিদে বিস্ফোরণ: তিতাসের বরখাস্ত ৮ কর্মকর্তা গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ঘটনায় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ আটজনকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির ডিআইজি মাইনুল হাসান।
গ্রেফতাররা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আইউব আলী, হেলপার হানিফ মিয়া ও কর্মচারী ইসমাইল প্রধান।
এর আগে কর্তব্যে অবহেলার অভিযোগে আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সিআইডির ডিআইজি মাইনুল হাসান বলেন, তদন্তের এ পর্যায়ে আমরা তাদের গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























