নিজস্ব প্রতিবেদক
‘ভাল উদ্যোক্তা হতে প্রয়োজন গভীর আত্মবিশ্বাস’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ভাল উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজন গভীর আত্মবিশ্বাস ও নিজ-নিজ আন্তরিক প্রচেষ্টা।
তিনি চাকরির পেছনে না ঘুরে ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে চাকরি দাতা হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তরুণ প্রজন্মের সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মোস্তাফা জব্বার পর্যটন শহর-কক্সবাজারে ডিজিটাল প্ল্যাটফর্মে কক্সবাজার ইয়থ এন্টারপ্রিনিয়ার্স ক্লাব আয়োজিত ‘উদ্যোক্তা সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
ডিজিটাল প্রযুক্তি-খাতে নিজের জীবনের ৩৩ বছরের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী মোস্তাফা বলেন, নিজে কিছু করে নিজের উদ্যোগকে কাজে লাগানো চাকরির চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। চাকরিতে ঝুঁকি নেই কিন্তু উদ্যোক্তা হতে ঝুঁকি আছে। তবে, চেষ্টা থাকলে এই ঝুঁকি অতিক্রম কাটিয়ে সফল উদ্যোক্তা হওয়া কঠিন কিছু নয়। কক্সবাজার ইয়ুথ এন্টারপ্রিনিয়ার্স ক্লাবের আহ্বায়ক রিয়াজ উল্লাহ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন- কক্সবাজার জেলার পুলিশ সুপার জিল্লুর রহমান, কক্সবাজার চেম্বারের প্রেসিডেন্ট আবু মোরশেদ ও নারী উদ্যোক্তা জাহানারা ইসলাম।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























