ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৫, ১৯ সেপ্টেম্বর ২০২০

দেশে করোনায় আরও ৩২ মৃত্যু, নতুন শনাক্ত ১৫৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন ১ হাজার ৫৬৭ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে সারাদেশে ৩২ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।   

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে।

দেশে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে  ৪ হাজার ৯১৩ জনে।      

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৯৫ টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৭০ টি। 

২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ২ হাজার ৫১ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জনে দাঁড়িয়েছে ।

আইনিউজ/এসডিপি   

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়