নিজস্ব প্রতিবেদক
মসজিদে বিস্ফোরণে আরো একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৩
ফাইল ছবি
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মো. ফরিদ (৫০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় দগ্ধ ৩৭ জনের ৩৩ জনই মারা গেলেন।
শনিবার দুপুর দেড়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে আজ সকালে আবদুল আজিজ (৪০) নামে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, বিস্ফোরণে শ্বাসনালীসহ ফরিদের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিলো। দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এ নিয়ে ওই দুর্ঘটনায় ৩৩ জনের মৃত্যুর পর আমজাদ (৩৭) ২৫ শতাংশ, রিফাত (১৮) ২২ শতাংশ এবং মোহাম্মদ কেনান (২৪) ৩০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
ফরিদের ছোট ভাই ফজলুল হক জানান, ফরিদের বাড়ি ময়মনসিংহে ত্রিশাল উপজেলায়। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় ঘটনার আগের দিনই মেয়ে খাদিজার বাসায় বেড়াতে গিয়েছিলেন ফরিদ। শুক্রবারের রাতে এশার নামাজ পড়তে গেলে সেই ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হন চার সন্তানের জনক ফরিদ।
গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ ৩৭ জনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























