ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৭:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২০

আজ সন্ধ্যায় আইনিউজে ‘হাওরাঞ্চলে তথ্যপ্রযুক্তি ও উন্নয়ন’ ওয়েবিনার

বদলে যাচ্ছে হাওরাঞ্চলের যোগাযোগ চিত্র। অল-ওয়েদার দৃষ্টিনন্দন সড়ক, উড়াল সেতু, ডুবন্ত সড়ক; বদলে দেবে সুনামগঞ্জ-নেত্রকোণা’র হাওরাঞ্চলের চিত্র। হাওরে যাচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন তথ্যপ্রযুক্তি সেবাও।

এ নিয়ে আজ শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭.৩০টায়  বিস্তারিত জানাতে Eye News Live-এ কথা বলবেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এবং মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এমপি।

আলোচনা করবেন : অ্যাডভান্সড অ্যাপস, বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার শফিউল আলম বিপ্লব।

সঞ্চালনায়  থাকবেন সুব্রত খোকন। অনুষ্ঠানের কো-স্পন্সর স্বাদ এন্ড কোং

-লাইভ অনুষ্ঠানটি দেখতে নীচের এই লিংক কপি করে শেয়ার করে রাখতে পারেন। অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে লাইভের এই লিংকটি অটোমেচিক চালু হয়ে যাবে। লিংক : https://www.facebook.com/eyenewsmedia/videos/347039769682917/

চোখ রাখুন : Eye News Live-এ শনিবার (১৯ আগস্ট), সন্ধ্যা ৭.৩০ টায়।

আইনিউজ/এইচকে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়