ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২০

পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় আরো চার জঙ্গি কারাগারে

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির গ্রেফতার আরো চার সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আসামিরা হলেন, মামুন আল মোজাহিদ ওরফে সুমন (২৪), আল আমীন ওরফে আবু জিয়াদ (২৬), মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক (২৪) ও সারোয়ার হোসেন রাহাত (২৩)।

শনিবার বিকেলে দুই দফায় রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউিনট (সিটিটিসি) এর পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল নজরুল।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিদের গত ১১ সেপ্টেম্বর দুইদিন এবং ১৪ সেপ্টেম্বর চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে উত্তরা আজমপুর এলাকা থেকে চার জঙ্গিকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউিনট (সিটিটিসি)।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়