নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২০
ভারত থেকে আসলো নষ্ট পেঁয়াজ
ফাইল ছবি
বাংলাদেশে ভারতের পেঁয়াজ আসতে শুরু করেছে। তবে বন্দরে পাঁচদিন আটকে থাকায় ট্রাকেই নষ্ট হয়ে গেছে এক তৃতাংশ পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট আমদানিকারকরা।
শনিবার দুপুরের দিকে আমদানি করা পেঁয়াজগুলো খালাসের সময় এ চিত্র দেখা যায়। এতে যাদের পেঁয়াজ এখনো আটকে রয়েছে তারা পুঁজি হারিয়ে পথে বসার আশঙ্কা করছেন।
আমদানিকারক খাদিজা এন্টারপ্রাইজের প্রতিনিধি গণমাধ্যমকে জানান, তার আটকে থাকা সাত ট্রাক পেঁয়াজের মধ্যে এক ট্রাকে ৩০ টন বাংলাদেশে প্রবেশ করেছে। যার মধ্যে ১০ টনের মতো পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। তিনি আরো জানান, আটকে পড়া বাকি ট্রাকগুলো দ্রুত না এলে সেগুলোর পেঁয়াজও পুরোটাই নষ্ট হয়ে যাওয়া সম্ভানা বেশি। এতে করে পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়বেন তার মতো অনেক আমদানিকারক।
এদিকে জেলা সদর ও শিবগঞ্জের বাজারগুলোতে পেঁয়াজ আমদানির খবর ছড়িয়ে পড়ার পর এর প্রভাব পড়েছে। স্থানীয় বাজারে কেজি প্রতি ১০ টাকা কমেছে। বাজারে এখন ৫০-৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























