আইনিউজ ডেস্ক
ডেমরায় লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ
রাজধানীর ডেমরা কোনাপাড়ায় একটি স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে (চুল্লি) বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে কোনাপাড়া শাহারা স্টিল মিলে এই ঘটনা গটে।
দগ্ধদের তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন- আলআমিন (১৮), জসিম উদ্দিন (৪৫) ও ইমরান হোসেন শান্ত (২৩)। জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দগ্ধ আলআমিন বলেন, রাতে তারা নয়জন কাজ করছিলেন। হঠাৎ গলিত লোহা ভাট্টির ভেতর থেকে বিস্ফোরিত হয়ে চার দিকে ছিটকে পড়তে শুরু করে। তিনি দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলেও ধাক্কা লেগে পড়ে যান। তখন গলিত লোহা তার ওপর পড়তে থাকে।
তিনি বলেন, ‘আমরা সবসময় যেভাবে কাজ করি, সেভাবে রাতেও কাজ করছিলাম। তবে কেন ভাট্টির ভেতরে বিস্ফোরণ হলো আমি বলতে পারছি না।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, এ ঘটনায় তিনজন ভর্তি রয়েছেন। এদের মধ্যে আলআমিনের শরীরের ২৮ শতাংশ, জসিম উদ্দিনের ২০ শতাংশ ও ইমরান হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























