আবহাওয়া ডেস্ক
আপডেট: ১৩:২৬, ২০ সেপ্টেম্বর ২০২০
সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি
বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় সারাদেশে আগামীকাল সোমবার থেকে টানা পাঁচ দিন বৃষ্টির শঙ্কা রয়েছে। দেশের কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফর আরো জানায়, ভারতেও বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রবল। ফলে নদ-নদীর পানি আরো বাড়তে পারে। এতে করে ফের অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দীর্ঘ মেয়াদে বন্যা হওয়ার শঙ্কা খুবই কম।
আবহাওয়া অফিস জানায়, বিশেষ করে দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, বরগুনার মতো উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় তাদের পর্যবেক্ষণে থাকা ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে ৫৩টির পানি বেড়েছে। কমেছে ৪৭টি, আর একটি স্টেশনের অপরিবর্তিত রয়েছে।
বর্তমানে সারাদেশে বিপৎসীমার ওপরে ওঠা নদীর সংখ্যা তিনটি। কুড়িগ্রামের ধরলা নদীর পানি ১১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
এদিকে আবহওয়া অফিসের তথ্য মতে, ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলাসহ বেশ কয়েকটি স্থানে মৃদু তাপপ্রবাহ চলছে। যেটি আজও অব্যাহত থাকতে পারে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























