নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:২১, ২০ সেপ্টেম্বর ২০২০
করোনামুক্ত হলেন অ্যাটর্নি জেনারেল
ফাইল ছবি
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলম করোনামুক্ত হয়েছেন।
রোববার মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব গণমাধ্যমে জানান, ‘আজ চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি করোনামুক্ত। এখন সিএমএইচ এর আইসিইউতে রয়েছেন। তবে তিনি স্বাভাবিক খাবার গ্রহণ করছেন।’
গতকাল শনিবার অ্যাটর্নি জেনারেলের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানিয়েছিলেন, ‘মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে মাহবুবে আলমের চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার খোঁজ রাখছেন।’
গত ৪ সেপ্টেম্বর সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জ্বর আসায় চিকিৎসকের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর ৫ সেপ্টেম্বর কোভিড-১৯ শনাক্ত হয়।
প্রায় একাত্তর বছর বয়সী মাহবুবে আলম ২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে পালন করছেন। তার আগে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























