ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০১, ২০ সেপ্টেম্বর ২০২০

পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

তিনি বলেন, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এটা কার্যকর থাকবে।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর অনলাইনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছিলেন।

তিনি সেদিন বলেছিলেন, যদি রাজস্ব খাতে কোনো কিছু করার থাকে, অবশ্যই ছাড় দেয়া হবে। অতীতেও বিবেচনা করা হয়েছে, এখনও বিবেচনা করা হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়