নিজস্ব প্রতিবেদক
দেশেই পেঁয়াজের কেজি ১ টাকা
ফাইল ছবি
দেশে যখন পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে তৎপর সরকার, ঠিক তখনই খবর এলো এক টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। কাঁচাবাজারের চলমান পরিস্থতিতে এমন তথ্য চোখ ছানাবড়া হওয়ার মতোই। অবিশ্বাস্যও বটে।
তবে বিষয়টি সত্য যেভাবে-
দেশের চাহিদার বেশিরভাগ পেঁয়াজ ভারত থেকে আমদানি হয় এই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। প্রতিবছর গড়ে এই বন্দর দিয়ে ২ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন আমদানিকারকরা। চলতি বছরের ৬ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ৩ মাসে পেঁয়াজ আমদানি হয়েছে ৫৭ হাজার মেট্রিক টন।
পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও বন্যা ও উৎপাদন সংকট দেখিয়ে হঠাৎ গেল ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। পূর্ব ঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্তে পুঁজি হারাতে বসেছেন আমদানিকারক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
রফতানি বন্ধের পর ভারতের অভ্যন্তরে টানা পাঁচ দিন দাঁড়িয়ে থাকে দুই শতাধিক পেঁয়াজ বোঝাই ট্রাক। দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে শনিবার হিলি স্থলবন্দর দিয়ে ১১ ট্রাকে ২৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। আর এসব পেঁয়াজ অতিরিক্ত গরমে বেশির ভাগ পচে গেছে, রাখা হয়েছে আড়তের সামনে। এর দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও এলাকাবাসী। এমন পরিস্তিতিতে আড়াই হাজার টাকা দামের পেঁয়াজের বস্তা (৬০ কেজি) বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা দরে। যা কেজি প্রতি পড়ে ১ টাকা বা তার চেয়ে বেশি।
সরেজমিনে আড়তে দেখা যায়, শনিবার ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজগুলো বেশিরভাগ পচে পানি ঝরছে। দুর্গন্ধ হওয়ায় রাস্তা দিয়ে চলতে সমস্যা হচ্ছে পথচারীদের। অন্যদিকে লোড-আনলোডের কাজ করতে অনীহা প্রকাশ করতে দেখা গেছে শ্রমিকদের। যেই পেঁয়াজ আড়াই হাজারের বেশি টাকায় বিক্রি হয় সেই পেঁয়াজের বস্তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























