ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৯, ২০ সেপ্টেম্বর ২০২০

সিন্ডিকেট করে চালের দাম বাড়ালে চরম মূল্য দিতে হবে: খাদ্যমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

সিন্ডিকেট করে চালের বাজার বাড়ানো হলে ব্যবসায়ীদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার প্রতিবন্ধী ও অসহায় জনগণের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।।

খাদ্যমন্ত্রী বলেন, ভোক্তা ও কৃষককে সমন্বয় করে চাল আমদানি নীতিমালা করেছে সরকার। করোনাভাইরাসের এ দুর্ভোগে মানুষের সেবা করার সময়। নিজেদের সুবিধার জন্য কোনো চাল ব্যবসায়ী বা মিলাররা যদি চালের বাজার বাড়িয়ে দিয়ে ভোক্তাদের কষ্ট দেয়া হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, যেসব চালকল মালিক গত মৌসুমে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও চাল দেননি তাদের এক থেকে তিন বছর মেয়াদে শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়া চালকলে চাল উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করে আগামীতে আবারো সরকারের সঙে চুক্তি বদ্ধ হবেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান শাজাহান হোসেন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সমন্বয় সভা ও প্রতিবন্ধী ও ক্যান্সার রিভার সিরোসিস রোগীদের এককালীন চেক প্রদান করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়