নিজস্ব প্রতিবেদক
ইউএনও’র ওপর হামলা: দায় স্বীকার করেছে রবিউল
ফাইল ছবি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার দায় স্বীকার করেছেন ইউএনও অফিসের চাকরিচুত্য মালি রবিউল ইসলাম। তিনি একাই হামলা করেছেন বলে গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে রবিউল ইসলাম হামলার ঘটনায় নিজের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর।
তিনি বলেন, ‘এর আগে আমরা রবিউলকে আটক করে নয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেছিলাম। রবিউল রিমান্ডে আমাদের কাছে তার দায় স্বীকার করে। একপর্যায়ে আমরা বিজ্ঞ আদালতে আবেদন দিয়েছিলাম যেন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লেখার জন্য। পরে বিজ্ঞ আদালতে রবিউল ইসলাম তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’
এক প্রশ্নের জবাবে ডিবির ওসি ইমাম জাফর বলেন, ‘হামলার ঘটনায় সে একাই জড়িত ছিল’। এর বাইরে ডিবির ওসি ইমাম জাফর আর কোনো কথা বলতে রাজি হননি।
রোববার দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৭ এর বিচারক ইসমাইল হোসেনের আদালতে তোলা হয় রবিউলকে। আদালতে তোলার ৩ ঘণ্টা পর বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল। পরে তাকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, এর আগে জিজ্ঞাসাবাদে রবিউল এ ঘটনার একমাত্র পরিকল্পনাকারী এবং হামলাকারী তিনি নিজেই বলে জানান। আক্রোশ থেকেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। তার দেওয়া তথ্যমতে হামলায় ব্যবহৃত হাতুড়ি, লাঠি, মই, চাবিসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে তার পরনের প্যান্ট, হাতের ছাপসহ মোবাইলের লোকেশন বিষয়গুলো আলামত হিসেবে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এসব আলামত বিচারকার্যে সহায়ক হবে বলে জানিয়েছে পুলিশ।
গত ৯ সেপ্টেম্বর সন্দেহভাজন ও প্রযুক্তির সহায়তার রবিউল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের দোষ স্বীকার করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























