নিজস্ব প্রতিবেদক
জাপানের উদ্ভাবিত লবণ সহিষ্ণু ধানে উপকৃত হবে বাংলাদেশ
জাপানের জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান এনএআরও-এর বিজ্ঞানীরা একটি নতুন জাতের লবণ সহিষ্ণু ধান উদ্ভাবন করেছেন। জিনগত উন্নতির পথ খুঁজে বের করে এই ধানটি তৈরি হয়েছে বলে জানিয়েছে এনএআরও।
টোকিওর ৭৪ বছর বয়সী প্রভাবশালী সংবাদ সংস্থা কিয়োডো নিউজ রোববার জানিয়েছে, এই ধানটি জাপানের পাশাপাশি বাংলাদেশ এবং ভিয়েতনামের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রবণ অঞ্চলে কৃষকদের উপকারে আসতে পারে।
এনএআরও বলছে, তারা এমন এক জিন খুঁজে পেয়েছেন যা মূল বৃদ্ধির ‘অ্যাঙ্গেল’ নির্ধারণে ভূমিকা রাখে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই দিনগুলোতে এই আবিষ্কার আরও নতুন জাতের সন্ধান দেবে বলে আশা প্রতিষ্ঠানটির বিজ্ঞানীদের।
গবেষক দলটিকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ জাপানের উপকূলীয় এলাকাসহ পৃথিবীর কয়েকটি দেশের অর্ধেকের বেশি আবাদি জমি লবণের কারণে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ এবং ভিয়েতনাম ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এখনই ধানের উৎপাদন অনেকাংশে কমে গেছে।
‘ধানগাছের শিকড় জমির অবস্থা অনুযায়ী কীভাবে বেড়ে উঠবে তা এই জিনের মাধ্যমে নকশা করা সম্ভব,’ জানিয়ে সংস্থাটির প্রধান বিজ্ঞানী ইউসাকু উগা বলেন, ‘লবণাক্ত জমিতে এর ফলন কয়েক গুণ বাড়বে। অন্য জমিতেও সাধারণ ধানের মতো ফলন দেবে।’
এই জিনটি পাওয়া গেছে ইন্দোনেশিয়ার এক প্রকার ধানে, যার শিকড়গুলো স্থল পৃষ্ঠের বরাবর বেড়ে ওঠে।
খরা এবং উচ্চ মাত্রায় লবণাক্তযুক্ত মাটি ধানের চারাকে পানিতে বেড়ে উঠতে দেয় না। মাটি আবার অনেক শক্ত হয়। যার কারণে লবণের আধিক্য চারাগাছগুলোর অক্সিজেন কমিয়ে দেয়। এই পরিবেশে ধানগাছ মাটির পৃষ্ঠতল বরাবর বেড়ে উঠতে পারলে বেশি প্রাণবন্ত হয়।
বিজ্ঞানীরা ২০১৫ সাল থেকে টানা চার বছর সাসানিশিক ধান এবং ইন্দোনেশিয়ান ধানের শংকর প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
তারা বলছেন, জেনেটিক্যালি উন্নত এই ধান লবণাক্ত পানিতে ১৫ শতাংশ বেশি ফলন দেবে।
৪৫ বছর বয়সী সুগা বলছেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের কৃষকদের সাহায্য করতে আরও গবেষণার মাধ্যমে তারা নতুন-নতুন লবণ সহিষ্ণু ধানের জাত উদ্ভাবনের চেষ্টায় আছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























