নিজস্ব প্রতিবেদক
সৌদিতে আটকাপড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট
ফাইল ছবি
করোনাভাইরাস পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে আগামী ২৪ ও ২৬ সেপ্টেম্বর বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের দুটি ফ্লাইট সৌদির রিয়াদ ও জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
বিমান জানায়, করোনার কারণে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৪ সেপ্টেম্বর রিয়াদ থেকে ও ২৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে উড়ে আসবে বিমান। আগে নিবন্ধনকৃত যাত্রীরা বিমানের অফিস থেকে পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে ফ্লাইটের টিকিট কিনতে পারবেন।
২৪ সেপ্টেম্বরের রিয়াদ-ঢাকা একমুখী যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইকোনমি ক্লাস ২১৫০ সৌদি রিয়াল। আর ২৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকার একমুখী ফ্লাইট যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২০০ সৌদি রিয়াল।
উভয় ফ্লাইটের যাত্রীরা ৪৫ কেজি চেক-ইন ব্যাগেজ নিতে পারবেন। এছাড়া সাত কেজি হ্যান্ড লাগেজ আনার সুবিধা পাবেন। নিবন্ধনকৃত যাত্রীদের টিকিট সংগ্রহ করতে নিকটস্থ সেলস অফিসে যোগাযোগের পরামর্শ দিয়ে বিমান।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























