ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২১, ২১ সেপ্টেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৭০৫, মৃত্যু ৪০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত  হয়ে মারা গেছেন আরো ৪০ জন। এ সময় করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন নতুন ১ হাজার ৭০৫ জনকে শনাক্ত করা হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে।

দেশে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৬২১ জন। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে  ৪ হাজার ৯৭৯ জনে।        

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৯৫ টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৩ টি।  

২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ২ হাজার ১৫২ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জনে দাঁড়িয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়