ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ২১ সেপ্টেম্বর ২০২০

‘শেখ মুজিব এ নেশন’স ফাদার’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ছবি: পিআইডি

ছবি: পিআইডি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ‘শেখ মুজিব এ নেশন’স ফাদার’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গণভবনে বইটির মোড়ক উন্মোচন করেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সচিত্র বইটি প্রকাশ করেছে।

বইটির উপদেষ্টা সম্পাদক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, বইটির সম্পাদক বদরুন্নেসা আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি নাসরিন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়