নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫৫, ২২ সেপ্টেম্বর ২০২০
অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি
ফাইল ছবি
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে থাকা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানান, অ্যাটর্নি জেনারেলের ফুসফুসে কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, শংকামুক্ত নয়।
অ্যাটর্নি জেনারেলের জন্য দোয়াও চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এর আগে অ্যাটর্নি জেনারেলের স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের বলেছিলেন, নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে ‘করোনা নেগেটিভ’ এসেছে।
প্রসঙ্গত, জ্বর ও গলা ব্যাথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই দিনই করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
১৯ সেপ্টেম্বর তার শারিরীক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























