ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২০

সাহেদসহ ৫ জনকে আসামি করে মামলার অনুমোদন

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা জালিয়াতি নিয়ে রিজেন্ট হাসপাতালের ঘটনায় সাহেদ ও স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার চার কর্মকর্তাকে আসামি করে মামলার অনুমোদন দিয়েছেন দুদক।

বুধবার এই অনুমোদন দিয়েছে দুদক। তবে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি।

মামলার অন্য আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. মো. ইউসুফ আলী, সহকারী পরিচালক ডা. শফিউর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম।

উল্লেখ্য, গত ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে র‍্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব।

পরে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে ১৫ জুলাই ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়