ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৬, ২৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৬৬৬, মৃত্যু ৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত  হয়ে মারা গেছেন আরো ৩৭ জন। একই সময় করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ১ হাজার ৬৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে। 

দেশে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন। এবং ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে  ৫ হাজার ৪৪ জনে।        

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৯৫ টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৫০ টি।  

২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ২ হাজার ১৬৩ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়