ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫০, ২৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২০

ডিএমপির এডিসি পদমর্যাদার দুই কর্মকর্তা বদলি

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি) পদমর্যাদার দু’জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তরিকুর রহমান ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান খান।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের) মো. তরিকুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমে বদলি করা হয়েছে।

ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান খানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম হিসেবে বদলি করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়