নিজস্ব প্রতিবেদক
‘সৌদি প্রবাসীদের পাঠানোর জন্য চেষ্টা চলছে’
ফাইল ছবি
সৌদি প্রবাসীদের দেশটিতে ফিরে যেতে চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, টিকিটের চলমান সংকট নিরসন ও প্রবাসীদের ফিরে যেতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।
আগামী রোববারের মধ্যে সৌদি কর্তৃপক্ষের জবাব মিলবে বলেও জানান তিনি। তাই আপডেট জানতে প্রবাসীদের আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বুধবার দুপুরে সৌদি প্রবাসীদের ছয় প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
ইমরান আহমদ বলেন, সৌদি প্রবাসীদের কাছে সোমবার পর্যন্ত সময় চেয়েছি। এ সময়ের মধ্যে তাদের সমস্যার বিষয়ে আপডেট জানাবো। সমস্যা সমাধানের চেষ্টা করছি। আশা করি একটা রেজাল্ট পাওয়া যাবে।
সৌদি আরবে ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও ফ্লাইটের দাবিতে বুধবারও বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। রাজধানীর কারওয়ান বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফা সড়ক অবরোধ করেন তারা। এছাড়া তারা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























