ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১২, ২৩ সেপ্টেম্বর ২০২০

সেই বডি ম্যাসাজ সেন্টারের মালিক-ম্যানেজার রিমান্ডে

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী গুলশানের নাভানা টাওয়ারের ‘হিজামা থেরাপি সেন্টার অ্যান্ড বডি ম্যাসাজ’ নামের স্পা সেন্টারের মালিক রাজিয়া ও ম্যানেজার ইমরানের বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গ্রেফতার ১০ জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য রাজিয়া ও ইমরানের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে বাকি আটজনকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল মঙ্গলবার রাতে গুলশান-১ এর নাভানা টাওয়ারের লেভেল ২২/এ অভিযান চালিয়ে পাঁচ নারী ও পাঁচ পুরুষকে আটক করে পুলিশ। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়