ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২০

চালের দাম বাড়লো

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও হুট করে বেড়ে গেলো চালের দাম। 

বগুড়ায় হঠাৎ করেই সব ধরনের চালের দাম প্রতি বস্তায় একশ’ টাকা বেড়েছে। কেজিতে বেড়েছে দুই থেকে চার টাকা।

নওগাঁয় সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালে কেজি প্রতি তিন থেকে চার টাকা বেড়েছে। দিনাজপুরের দাম বাড়ার জন্য চাল বিক্রেতারা মিল মালিকদের দায়ী করছেন।  

জয়পুরহাটে সব ধরনের চালে কেজি প্রতি পাঁচ থেকে ছয় টাকা বেড়েছে।  এদিকে, কুষ্টিয়ার খাজানগরে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৩-৪ টাকায়।  মিনিকেট, আঠাশ, পায়জাম, কাজললতা ও বাসমতি চালের দামও বাড়ছে। 

এর আগে মার্চে দুই দফায় বেড়ে যাওয়া দাম এখনো কমেনি। এর উপরে চলতি সপ্তাহে আবারো বাড়ল চালের দাম। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়