ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৪:০২, ২৪ সেপ্টেম্বর ২০২০

সৌদিগামী বাতিল হওয়া ফ্লাইট চালু ১ অক্টোবর

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবগামী বাতিল হওয়া সব রুটের ফ্লাইট আগামী ১ অক্টোবর চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওমানের প্রবাসীরাও কাজে ফিরতে পারবেন পহেলা অক্টোবর থেকে। তবে পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লেখ্য, যেসব প্রবাসী সৌদি থেকে রিটার্ন টিকিটে বাংলাদেশে এসে লকডাউনের কারণে আর ফিরতে পারেননি, তাদের সৌদি ফেরাতে এরইমধ্যে দুটি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমান বিশেষ এই ফ্লাইট দুইটি পরিচালনা করবে।

বিমান বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমানের যেসব যাত্রী ১৬ ও ১৭ মার্চের জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন কেটেছিলেন তাদের আগামী ২৬ সেপ্টেম্বর (ঢাকা-জেদ্দা) ও ২৭ সেপ্টেম্বর (ঢাকা -রিয়াদে) যাত্রীবাহী ফ্লাইটে সৌদি আরব নিয়ে যাওয়া হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়