নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:০৩, ২৪ সেপ্টেম্বর ২০২০
ডিআইজি মিজানসহ চারজনের চার্জ শুনানি ৩০ অক্টোবর
ফাইল ছবি
অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনের মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক মিজানুর রহমান মিজানসহ চারজনের বিরুদ্ধে চার্জ শুনানির জন্য আগামী ৩০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন।
অপর আসামিরা হলেন- ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্মা রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান ।
এদিন মামলাটির চার্জশুনানি জন্য দিন ধার্য ছিল। কিন্তু এসময় আসামি পক্ষের আইনজীবীরা চার্জগঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে চার্জগঠন শুনানির জন্য নতুন করে এ দিন ধার্য করেন।
দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ গত ৩০ জানুয়ারি চার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আসামি মিজান ও মাহমুদুল হাসানকে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি পলাতক রয়েছে।
২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























