ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১০, ২৪ সেপ্টেম্বর ২০২০

মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি-নাতনিদের স্কলারশিপ দেবে ভারত সরকার

ভারত সরকারের আর্থিক সহায়তায় মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি-নাতনিদের স্কলারশিপ দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ৫০,০০০ টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ২০,০০০ টাকা পাবেন। 

ভারত সরকার পাঁচ বছর ধরে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য ১০,০০০ বৃত্তি প্রদান করেছে। ২০১৭-১৮ সালে এই বৃত্তি প্রকল্প চালু হয়।  এ বছর (২০২০-২১) উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে ১০০০ করে মোট ২০০০ ‍শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে।

ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশের সব জেলা থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

এ বিষয়ে বিজ্ঞাপনটি ১০ সেপ্টেম্বর, ২০২০ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.molwa.gov.bd) প্রকাশিত হয়েছে। আবেদনকারীদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরমে ১৫ অক্টোবর, ২০২০ এর আগে সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে  (www.molwa.gov.bd ) পাওয়া যাবে।

আইনিউজ/এইচকে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়