ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৭:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২০

নবম শ্রেণিতে উত্তীর্ণের বিষয়ে নতুন করে যা বলেলেন বোর্ড চেয়ারম্যান

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

অটো প্রমোশন নয়, স্ব-স্ব বিদ্যালয়ের মূল্যায়নের মাধ্যমে অষ্টম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বোর্ডের সম্মেলন কক্ষে ১১টি শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

তিনি বলেন, অটো প্রমোশন বলতে আসলে কিছু নেই। সবকিছু মূল্যায়নের মাধ্যমেই হবে। জেএসসি পরীক্ষা বাতিল করা হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে তাদের মূল্যায়ন করবে। 

এ প্রক্রিয়া সঠিকভাবে করার জন্য গাইডলাইন তৈরি করে দেয়া হবে জানিয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, সে অনুযায়ীই তারা কাজ করবেন। 

এই গাইডলাইন তৈরি করতে কিছু সময় লাগবে বলেও জানান অধ্যাপক জিয়াউল হক।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়