নিজস্ব প্রতিবেদক
ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য সুখবর
ফাইল ছবি
ক্রেডিট কার্ডের ওপর সুদের হার ২০ শতাংশের বেশি নির্ধারণ করা যাবে না। এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে আগামী ১ অক্টোবর থেকে এই নির্দেশনা কার্যকর করার কথা বলা হয়েছে।
সার্কুলারে আরো বলা হয়েছে, কিছু বাণিজ্যিক ব্যাংক ক্রেডিট কার্ডের বিপরীতে বিভিন্ন নামে বিভিন্ন প্রকার নগদে উত্তোলনযোগ্য ঋণ সুবিধা দিচ্ছে, যা ব্যাংকঋণের ঝুঁকি বৃদ্ধি করছে। এ ধরনের ঋণের ওপর ফ্লাট রেট এ অযৌক্তিকভাবে বেশি সুদ আদায় করায় গ্রাহকের স্বার্থ ক্ষুন্ন হচ্ছে।
সার্কুলারে আরো বলা হয়, কিছু ব্যাংক ক্রেডিট কার্ডের অপরিশোধিত বকেয়া বিলের ওপর লেনদেনের তারিখ হতে সুদ আরোপ এবং পরিশোধিত বিলের বিপরীতে প্রগ্রেসিভ রেটে বিলম্ব ফি আদায় করছে।
এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে, ক্রেডিট কার্ডের ওপর সুদ বা মুনাফার হার ২০ শতাংশের অধিক নির্ধারণ করা যাবে না। এছাড়া ক্রেডিট কার্ডের বিল পরিশোধের জন্য নির্ধারিত সর্বশেষ তারিখ অব্যবহিত পরের দিন হতে ক্রেডিট কার্ডের অপরিশোধিত বিলের ওপর সুদ আরোপ করতে হবে। এক্ষেত্রে লেনদেনের তারিখ হতে সুদ কোনোভাবেই আরোপ করা যাবে না।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























