ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২০

ইথিওপিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নজরুল

মোহাম্মাদ নজরুল ইসলাম

মোহাম্মাদ নজরুল ইসলাম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মাদ নজরুল ইসলামকে ইথিওপিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, নজরুল ইসলাম বিসিএস ১৫তম ব্যাচে পররাষ্ট্র বিষয়ক ক্যাডারে যোগদান করেন।

কূটনীতিক পেশায় তিনি রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। মন্ত্রণালয়েও তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি ফ্রান্স, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে উচ্চতর বিষয়ে লেখা-পড়া এবং প্রশিক্ষণ গ্রহণ করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়