নিজস্ব প্রতিবেদক
‘বিএনপি অবৈধ পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে’
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী অভিযোগ করে বলেছেন, বিএনপি অবৈধ পথে চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের আবেগ-ভালোবাসা ও আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং কাজকর্মে তা প্রতিফলন করে।
তিনি দাবি করেন, আওয়ামী লীগ কখনো যড়যন্ত্রের রাজনীতি করে না; ষড়যন্ত্রের বরদাশত করে না। বরং আওয়ামী লীগই বারবার ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সর্বোচ্চ মানবিকতা ও উদারতা দেখিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জামিনে (নির্বাহী আদেশে) মুক্তি দিয়েছেন। বিএনপি যদি এই উদারতাকে দুর্বলতা ভাবে, তবে তারা ভুল করবে।
তিনি বলেন, অবশ্য বিএনপি জনগণের প্রতি আস্থাহীন হয়ে বারবার ভুল করে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























