নিজস্ব প্রতিবেদক
দীর্ঘসময় ক্ষমতায় থাকায় উন্নয়ন দৃশ্যমান: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের মূল লক্ষ্য দেশ ও মানুষের উন্নয়ন। দীর্ঘসময় ক্ষমতায় থাকার কারণেই আজ মানুষ সুফল পাচ্ছে। দেশে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে।
শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘ অধিবেশনে ঐতিহাসিক বাংলায় ভাষণের ৪৬ বছর পূর্তি এবং ফরেন সার্ভিস একাডেমি ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
গণভবন থেকে তিনি ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে যুক্ত হয়ে ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবন উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে পররাষ্ট্রনীতি দিয়ে গেছেন ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’-এই নীতিতেই চলছে বাংলাদেশ।
তিনি বলেন, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তি ছিল বঙ্গবন্ধুর ডিপ্লোমেসি, যা ছিল আমাদের জন্য বিরাট একটি সাফল্য, অর্জন। তার দেখানো পথেই কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছে সরকার।
এখন কূটনীতির ধরণ বদলে গেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, শুধু রাজনৈতিক কূটনীতি নয়, এখন সময় অর্থনৈতিক কূটনীতির। সেভাবেই বাংলাদেশের কূটনীতিকদের নির্দেশ দেয়া হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























