ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৩৮৩, মৃত্যু ২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত  হয়ে মারা গেছেন আরো ২১ জন। একই সময় করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ১ হাজার ৩৮৩ জনকে শনাক্ত করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে। 

দেশে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন। এবং ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে  ৫ হাজার ৯৩ জনে।          

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪৭৩  টি।  

২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ১ হাজার ৯৩২ জন । এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ২৪ জনে দাঁড়িয়েছে।

এদিকে মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ঢাকায় ১৬ জন, চট্টগ্রামে ২ জন, খুলনায় ১ জন, রাজশাহীতে ১ ও রংপুরে ১ জন রয়েছেন। 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৬০ বছরের ওপরে ১০ জন রয়েছেন। 

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়