ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১, ২৫ সেপ্টেম্বর ২০২০

সৌদির টিকিট যেন ‌‘সোনার হরিণ’

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদির টিকিট যেন সোনার হরিণ, সেই টিকিট নিতে সৌদি প্রবাসীরা ঘুরছেন কখনো সৌদি এয়ারলাইন্সে, কখনোবা মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসে। 

টোকেন, টিকিট আর ভিসা নিয়ে জটিলতা পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। গত কয়েকদিনের মতো আজও টিকিটের জন্য সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করছেন হাজার হাজার প্রবাসী। একইভাবে বিমানের টিকিটের জন্যও বাড়তে থাকে ভিড়। প্রমাণ মিলেছে কালোবাজারিরও। সৌদি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি প্রবাসীদের টিকিটের জন্য টোকেন এবং তারিখ নির্ধারণ করে দিলেও কমছে না বিশৃঙ্খলা।

সামনের গেটে যখন টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন তখন অবৈধভাবে পেছনের গেট দিয়ে টাকার বিনিময়ে বিমান অফিসে লোক প্রবেশ করাচ্ছে কিছু দালাল চক্র। সেই চিত্রও দেখা গেছে।

একজন টিকিটপ্রত্যাশী জানান, দুই হাজার টাকা দিয়ে ভিতরে লোক প্রবেশ করানো হচ্ছে। আনসার সদস্যরা তাদের ভিতরে যেতে দিচ্ছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৮ থেকে ২০ মার্চের রিটার্ন টিকিটধারীদের টিকিট নিতে আসতে বলা হলেও অনেকেই এসেছেন টিকিটের আসায়। এক প্রবাসী জানান, শুধুমাত্র রিয়াদ ও জেদ্দার লোকদের দেয়া হচ্ছে। দাম্মামের লোকদের টিকেট দেয়া হচ্ছে না।

সৌদি এয়ারলাইন্স থেকে দ্বিতীয় দিনের ৩৫০ টোকেনধারীকে টিকিট দেয়ার কথা রয়েছে। যদিও এর বাইরে বহু প্রবাসী ভিড় করেছেন অফিসের সামনে। সবার চাওয়া অন্তত টোকেন দেয়া হোক তাদের।

কারওয়ানবাজারে সৌদি প্রবাসীরা জানান, সৌদি এয়ারলাইন্স যাদেরকে টোকেন দিয়েছেন; তারা এখানে রয়েছেন। তবে অনেকেই টোকেন পাইনি।

এদিকে, সৌদি এয়ারলাইন্স আগামী সোমবার থেকে নতুন করে টোকেন দেয়ার কথা জানিয়েছে। একইসঙ্গে যাদের ভিসা এবং আকামার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের ভিসার মেয়াদ বাড়াতে ২৭ সেপ্টেম্বর সৌদি দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়