কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ‘ইউএন রোটেশন’ স্টাইলে ঢেলে সাজানো হচ্ছে পুলিশ
ফাইল ছবি
কক্সবাজারে পুলিশের কর্মকর্তা থেকে শুরু কন্সটেবল পর্যন্ত বড় পরিসরে পরিবর্তন করা হয়েছে। জানা গেছে, জাতিসংঘের শান্তি মিশনের বহুল পরিচিত ‘ইউএন রোটেশন’ স্টাইলে পুনরায় ঢেলে সাজানো হবে। পুলিশের ভাবমূর্তি ফেরাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এরইমধ্যে কক্সবাজার থেকে বদলি করা হয়েছে পুলিশ সুপারসহ ১ হাজার ৩৪৭ পুলিশকে।গুরুত্বপূর্ণ ইউনিট যুক্ত করার জন্য এরইমধ্যে আনা হয়েছে এক হাজারের অধিক সদস্যকে। যাদের অনেকে যোগদান করেছেন কক্সবাজারে।
চট্টগ্রামের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, এতোদিন অভিযোগ ছিলো কিছু পুলিশ সদস্য ঘুরেফিরে কক্সবাজারে চাকরি করছে। মানুষের ধারণা পরিবর্তন করতেই কক্সবাজার পুলিশের ইউএন রোটেশন স্টাইলে পরিবর্তন আনা হয়েছে। নতুন সেটআপ আশা করছি দ্রুতই মানবিক পুলিশিং কার্যক্রম পরিচালনা করে মানুষের আস্থা অর্জন করবেন।
তিনি বলেন, আমাদের এখন একমাত্র লক্ষ্য মাদকের ট্রানজিট পয়েন্ট কক্সবাজারের ইয়াবা সিন্ডিকেট ভেঙে দেয়া। কক্সবাজারকে ইয়াবা মুক্ত করা।
পুলিশের একাধিক সূত্র জানায়, পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান খুন হওয়ার পর চরম ভাবমূর্তি সংকটে পড়ে কক্সবাজার তথা বাংলাদেশ পুলিশ। এ খুনের ঘটনার পরপরই সাবেক পুলিশ পরির্দশক প্রদীপ কুমার দাশ এবং লিয়াকত আলীসহ অভিযুক্তদের বরখাস্ত করা হয়। এরপর থেকে সমাজের বিভিন্ন স্তর থেকে দাবি উঠে কিছু পুলিশ সদস্য ঘুরে ফিরে কক্সবাজারেই কর্মরত আছেন। এমনকি বেশ কিছু পুলিশ সদস্য চাকরিজীবনের সিংহভাগ সময়ই কক্সবাজারে অতিবাহিত করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা জড়িয়ে পড়া, মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কক্সবাজার পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ নেয়া হয়।
এ উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার পর্যন্ত বিভিন্ন আদেশে ১ হাজার ৩৪৭ জনকে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন এলাকায় বদলী করা হয়। যার মধ্যে রয়েছেন- কক্সবাজারের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ আট শীর্ষ কর্মকর্তা, ৫৩ জন পরিদর্শক, ১৩৯ জন উপ-পরিদর্শক (এসআই), ৯২ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবল।
কক্সবাজারের শূন্য এসব পদে যোগদান করতে এরইমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে বদলি আদেশে এক হাজারের অধিক জন পুলিশ সদস্য চট্টগ্রাম রেঞ্জে যোগদান করেছেন। তাদের মধ্যে রয়েছে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ৫৩ জন পুলিশ পরিদর্শক, ২১৫ জন এসআই-এএসআই এবং ৭৩৪ জন কনস্টেবল।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























