ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২০

বিমানের ঢাকা-সিঙ্গাপুর রুটে ফ্লাইট চালু ১ অক্টোবর

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে কারণে দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে আবারও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিমিটেড প্রতি বৃহস্পতিবার ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা শিডিউল ফ্লাইট পরিচালনা করবে।

যাত্রীরা বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট (www.biman-airlines.com), ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকেট কিনতে পারবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়