নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০২, ২৬ সেপ্টেম্বর ২০২০
আজ বিকেলে জেদ্দায় যাচ্ছে বিমানের বিশেষ ফ্লাইট
ফাইল ছবি
করোনার কারণে দেশে এসে আটকে পড়ে প্রবাসীরা। দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় যেতে পারেননি তারা। তবে এবার তাদের জন্য এলো সুখবর। প্রবাসীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরব যাচ্ছে।
শনিবার বিকেল ৫টায় বিমানের বিশেষ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।
তিনি বলেন, সৌদি আরবগামী যাত্রীদের নিয়ে বিমানের নিয়মিত ফ্লাইট আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। সৌদি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমান দেশটিতে বিশেষ দু’টি ফ্লাইট পরিচালনা করবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























