নিজস্ব প্রতিবেদক
শিগগিরই খুলছে না সরকারি হোটেল-মোটেল
ফাইল ছবি
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী জানিয়েছেন, সরকারি হোটেল ও মোটেল শিগগরিই খুলছে না।
শনিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, তবে পর্যটন সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু করা হবে।
তিনি বলেন, গ্রামাঞ্চলের উন্নয়নে পর্যটনকেও কাজে লাগানোর লক্ষে এ বছর পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গ্রাম উন্নয়নে পর্যটন’। করোনার ক্ষতি থেকে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সরকারের সেবা খাতের ৩০ হাজার কোটি টাকার প্রণোদনার মধ্যে পর্যটনও রয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, পর্যটন খাত সংশ্লিষ্টরা সহজ শর্তে কম সুদের এ ঋণ নিতে পারবেন। করোনার কারণে উপার্জনহীন হয়ে পরা ট্যুরিস্ট গাইডসহ সংশ্লিষ্ট খাতের নিম্নআয়ের মানুষের পাশেও সরকার দাঁড়িয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, চলতি বছর বিদেশে যেতে না পারায় ৫ লাখ স্থানীয় পর্যটক দেশেই ভ্রমণ করবেন। এতে অভ্যন্তরীণ পর্যটন আরো সচল হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























