ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২০

পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্দলীয় মন্ত্রিসভা গঠনের চেষ্টা করার পরে লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী মোস্তফা আদিব পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘোষণা দিলেন তিনি।

শনিবার একটি টেলিভিশন ভাষণে আদিব জানান, দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকের পর সরকার গঠনের কাজ থেকে সরে যাচ্ছেন তিনি।

এর আগে, গত ৩১ আগস্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তাফা আদিব। দেশটির সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন তিনি। বার্লিনে লেবাননের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সূত্র- আল জাজিরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়